টাঙ্গাইলে ৬শ প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে ৬শ প্রতিবন্ধীকে ঈদ উপহার বিতরণ করেন মহিলা ভাইস চেয়ারম্যান।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তারের নিজস্ব অর্থায়নে ৬শ প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় প্রত্যেক পরিবারকে উপহার হিসেবে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক লিটার তেল ও পাঞ্জাবি দেওয়া হয়। ঈদ উপহার বিতরণকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর