টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের অস্থায়ি কার্যালয়ের উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়স্থ মরহুম ফারুক আহমদ মার্কেটের দ্বিতলায় টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের অস্থায়ি এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুজ্জামান সোহেল।

টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের আহবায়ক মোহাম্মদ আরিফ উর রহমান টগর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেইলী স্টার পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি মির্জা শাকিল, টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আমিনুর রহমান আমিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মফিজুল ইসলাম মজনু প্রমুখ।

টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব তপু আহম্মেদের অনুষ্ঠান সঞ্চালনায় এ সময় টাঙ্গাইল অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ জেলা বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর