টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের (৬৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টায় জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সুফিয়া নাসরীন নিশ্চিত করেছেন।

এসআই সুফিয়া নাসরীন জানান, রাত পৌনে ১২টার দিকে অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথার এক পাশে জখম ও এক হাত ভেঙে গেছে। বাম হাতে চুরি, গলায় লোহার শিকলের চেইন পড়া আছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর