শুক্রবার, মে ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

টাঙ্গাইল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহতের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মোটর সাইকেল চালক বাবুল হোসেন (৩০), তার গ্রামরে বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি। অপর দিকে অপরজন কারখানা শ্রমিকের নাম রাসেদুল ইসলাম (২৮)। তার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশতলী উপজেলার ভগবানপুর গ্রামে।

শুক্রবার (২৫ মার্চ) গোড়াই হাইওয়ে থানার ওসি মো. আজিজুল হক জানান, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত নয়টার দিকে পাকুল্যা এলাকায় ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে মোটর সাইকেল চালক বাবুল হোমেন ঘটনাস্থলেই মারা যান। আহত হন তার ভাই আলামিন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

এছাড়া বৃহস্পতিবার কাজ শেষে গোড়াই এলাকায় রাস্তা পার হওয়ার সময় ভুট্টাবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ কটন মিলের শ্রমিক রাসেদুল মারা যান। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ট্রাক আটক হলেও চালকরা পালিয়ে গেছে। থানায় মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular