Homeজাতীয়টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

টাঙ্গাইল মেডিকেল কলেজ ও সদর হাসপাতাল থেকে ১৩ দালাল আটক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে ১৩ জন দালালকে আটক করেছে র‍্যাব-১৪ সিপিসি-৩।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন, মো. নওশাদ আলম ও নুসরাত জাহান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে অর্থদণ্ড এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবিন বলেন— “হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে গিয়ে কমিশন বাণিজ্য করত এসব দালাল। এ অপরাধে তাদের আটক ও শাস্তি প্রদান করা হয়েছে।”

র‍্যাব ও প্রশাসনের এমন অভিযান রোগীদের হয়রানি রোধ ও হাসপাতালের সেবা ব্যবস্থা স্বচ্ছ রাখতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

RELATED ARTICLES

Most Popular