নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল পৌরসভার ৯নং ওয়ার্ডবাসীর উদ্যোগে নবনির্বাচিত টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ভাল্লুককান্দি এয়ারপোর্ট মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান চৌধুরী শুকুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন।
এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ আলম, আসন্ন ইউপি নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আকরাম হোসেন কিসলুসহ অনান্য নেতাকর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সহ-সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশ। পরে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
