Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইল ৩৫০ বোতল ফেন্সিডিল ও বহনকারী প্রাইভেটকারসহ গ্রেফতার ১

টাঙ্গাইল ৩৫০ বোতল ফেন্সিডিল ও বহনকারী প্রাইভেটকারসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে তিনশ’ ৫০ বোতল ফেন্সিডিল ও বহনকারী প্রাইভেটকারটিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে র‌্যাব-১২, সিপিসি-৩।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের মো. মোজাম্মেল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (৩৭)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঘাটাইলের দড়ি চৈ গ্রাম থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এসময় ফেন্সিডিল বহনকারী প্রাইভেটকার, ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড জব্দ করা হয়।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানী কমান্ডার সিনি. সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এবিষয়ে ঘাটাইল থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular