রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ভোট হবে ইভিএমে

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ভোট হবে ইভিএমে

নিউজ ডেস্ক: টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন শুধুই ভোটের অপেক্ষা। এ আসনে আগামী রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সংসদীয় আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯ জন। ভোট হবে ইভিএমে।

এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতীক বরাদ্দের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটেছেন। তীব্র শীতেও জোর প্রচার চালিয়েছেন তারা।

জানা গেছে, এ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত নৌকার খান আহমেদ শুভ, জাতীয় পার্টি মনোনীত লাঙলের মো. জহিরুল ইসলাম জহির, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রী মতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)। এর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত দুই প্রার্থী রাজনৈতিক মাঠ উত্তপ্ত করে তুলেছেন। ভোটারদের ধারণা, ভোটে মূল লড়াইও হবে এ দুই প্রার্থীর মধ্যে।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান বলেন, ‘শুক্রবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এ আসনে ১২১টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। আমরা ইতোমধ্যেই সব প্রস্তুতি গ্রহণ করেছি। আশা করছি, শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে পারবো।’

গত ১৬ নভেম্বর এ আসনের সংসদ সদস্য একাব্বর হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর ৩০ নভেম্বর এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular