Homeখেলাধুলাটি-১০ লীগে সাকিবের দলে আছে যে সব বিশ্ব তারকারা

টি-১০ লীগে সাকিবের দলে আছে যে সব বিশ্ব তারকারা

সংযুক্ত আরব আমিরাতের ঘরোয়া লিগ টি-২০ এক্সে লীগে খেলার অনুমতি পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে শর্তসাপেক্ষে আরব আমিরাতে খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন দেশসেরা এ অলরাউন্ডার।এ ব্যাপারে বিসিবি পরিচালক আকরাম খান বলেন, ‘আমরা তাকে অনাপত্তিপত্র দিয়ে দিচ্ছি।

কিন্তু সে খেলতে পারবে কেবল ফিট থাকলেই। ফিট না থাকলে খেলতে পারবে না। তাহলে অনাপত্তিপত্র নিয়েও লাভ নেই। রিপোর্ট দেবে মেডিক্যাল বোর্ড। ওটা পজেটিভ থাকলে আমরা তাকে অনাপত্তিপত্র দিয়ে দেব। এ ব্যাপারে বোর্ডের ইতিবাচকতা আছে।’

এদিকে অনাপত্তিপত্র পেয়ে সাকিব বলেন, ‘আমি ও ফিজিও আমার ক্রিকেটে ফেরার জন্য কোনো সময় না বাঁধার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমি অনুশীলন শুরু করব। যদি কোনো সমস্যা না মনে হয়, খেলায় ফেরার কথা চিন্তা করব। তার আগে আমিও মাঠে নামব না, ফিজিও আমাকে নামতেও দেবেন না।’

আরব আমিরাতের টুর্নামেন্টে মূলত সাকিব নিজেকে ঝালিয়ে নিতে চাইছেন। তিনি বলেন, ‘এই ম্যাচগুলোয় ফিট থাকলে আমার জন্য ভালো প্রস্তুতি হবে। বড় একটি ইনজুরির পর ম্যাচগুলো খেললে আবারও ছন্দে ফিরতে পারব আমি।’

আর টি-টোয়েন্টিএক্সে সাকিবের সঙ্গে একই দলের হয়ে খেলবেন স্টিভেন স্মিথ ও শহিদ আফ্রিদি। এছাড়াও দলটিতে আছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আন্দ্রে রাসেলও।

RELATED ARTICLES

Most Popular