বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
Homeদেশের খবরঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ-ভাংচুর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক বিক্ষোভ-ভাংচুর

ঈদের ছুটি বৃদ্ধি, বোনাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় স্থানীয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড নামে জুতা কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।

এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল সড়কে চলাচলরত যানবাহনে ভাঙচুর চালায়। এতে পুলিশ-সাংবাদিকসহ ২০ আহত হয় বলে জানা গেছে। এ ঘটনায় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এপেক্স ফুটওয়্যার কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদান করে। পরে ঈদের ছুটি বৃদ্ধি, গত রমজানের ঈদের বকেয়া হাফ বোনাস, পাঁচ মাসের বন্ধ বোনাস, বর্তমান মাসের বেতন, ওভারটাইমসহ কয়েক দফা দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা।

একপর্যায়ে শ্রমিকরা কারখানার প্রধান গেটের সামনে বিক্ষোভ শুরু করে। পরে উত্তেজিত শ্রমিকরা কারখানায় হামলা চালায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, শিল্পপুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে ব্যর্থ হয়। এসময় মহাসড়ক অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, গত পাঁচ মাস ধরে আমাদের হাজিরা বোনাস দিচ্ছে না কোম্পানি। এছাড়া এবার ঈদের ছুটি মাত্র তিন দিন দেয়া হয়েছে। ১২ ঘণ্টা ওভার টাইম করেও শুক্রবার ডিউটি করতে হয়। এসব বিষয়ে ন্যায্য প্রাপ্য দাবি করলেও শ্রমিকদের হুমকি-ধমকি দেয়া হয়।

এব্যাপারে কারখানার জেনারেল ম্যানেজার হারুন বলেন, বিক্ষোভ ও ভাংচুরের বিষয়টি আমি শুনেছি। কারখানায় গিয়ে বিস্তারিত জানাতে পারব। শ্রমিকদের যদি কোনো দাবি-দাওয়া থাকে তারা অফিসিয়ালি জানাতে পারতো।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular