নিউজ টাঙ্গাইল: তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট টাঙ্গাইল জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি মীর মসিউল করিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপদেষ্টা নুরুল ইসলাম, সহ-সভাপতি মো. ফজলুল করিম, মো. ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মোনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আ. সামাদ, কার্যকরী সদস্য মাহবুবুর রহমান সিদ্দিকী মিন্টু, আব্দুল জলিল আকন্দ প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।