Homeদেশের খবরথানা থেকে পালালেন নারী আসামি

থানা থেকে পালালেন নারী আসামি

রাজধানীর গুলশান থানার হাজতখানা থেকে পারুল আক্তার নামে এক নারী আসামি পালিয়ে গেছেন।

রবিবার (২৮ আগস্ট) রাতে গুলশান থানার ওসি বলেন, একটি চুরির মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে নারী কনস্টেবলের বাথরুমে তাকে নিয়ে যাওয়া হলে ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

জানা গেছে, পারুলকে শনিবার (২৭ আগস্ট) বিকেলে গুলশান থানা এলাকা থেকে একটি বাসায় চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি ওই বাসার গৃহকর্মী। গ্রেপ্তারের পর অসুস্থ থাকায় হাজতের বাইরে রাখা হয় তাকে। তবে তার নিরাপত্তায় ছিলেন নারী কনস্টেবল।

পারুল প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বললে নিরাপত্তায় থাকা নারী কনস্টেবল তাদের ব্যবহৃত বাথরুমে নিয়ে যান। এ সময় বাথরুমের ভেন্টিলেটরের স্থান ফাঁকা থাকায় পারুল সেখান দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ পারুলের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।

RELATED ARTICLES

Most Popular