মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারদেলদুয়ারে নদীতে মিললো হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ

দেলদুয়ারে নদীতে মিললো হাত-পা বাঁধা অজ্ঞাত লাশ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাই‌লের দেলদুয়া‌রে এ্যালাংজা‌নি নদী থে‌কে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত (৪৬) ব্য‌ক্তির লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার দুপু‌রে উপ‌জেলার টুকচানপুর এলাকায় ওই নদী থে‌কে তার ভাসমান লাশ পাওয়া যায়।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া ব‌লেন, উপ‌জেলার টুকচানপুর বাজার এলাকার এ‌্যালংজানি নদী‌তে অজ্ঞাত ওই ব্য‌ক্তির লাশ ভাস‌তে দে‌খে স্থানীয়রা পু‌লি‌শে খবর দেয়।

প‌রে পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে লাশ উদ্ধার ক‌রে থানায় আনে। প‌রে লাশ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ত‌বে এখন পর্যন্ত লা‌শ সনাক্ত করা যায়‌নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular