নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশজুড়ে শীতের মৌসুম চলছে। এরই মাঝে আজ শুক্রবার বেলা ১২টার দিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হঠাৎ বৃষ্টি নেমেছে। আকাশ ভেঙে পড়াে এ বৃষ্টিতে সারাদেশে বাড়িয়েছে মাঘের হাঁড়কাপুনী শীত। ছুটির দিন হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষেরা ভোগান্তি চরমে ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন জায়গায় আজ সারাদিন ও শনিবার বৃষ্টি হতে পারে। একইসঙ্গে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। আর এর ফলে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়ার কমতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
আজ দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 