শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
Homeআন্তর্জাতিকদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০৯ মৃত্যু ৯

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩০৯ মৃত্যু ৯

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারাদেশে  গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১ জনে।
অন্যদিকে, নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত চার হাজার ৯৯৮ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে কোনো করোনা রোগী সুস্থ হয়নি। ফলে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১১২ জনই রয়েছে।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন করে যে নয়জন মারা গেছেন, এদের মধ্যে পাঁচজন নারী ও চারজন পুরুষ। বয়সের দিক থেকে সাতজনই সত্তরোর্ধ্ব, বাকি দুজনের মধ্যে একজন পঞ্চাশোর্ধ্ব এবং একজন ষাটোর্ধ্ব। তিনজন ঢাকার এবং ছয়জন ঢাকার বাইরের বাসিন্দা। ঢাকার বাইরে ছয়জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জ, জয়পুরহাট, টাঙ্গাইল, মাদারীপুর ও ময়মনসিংহে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের পরীক্ষা করা হয়েছে। ৩০৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular