নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ধনবাড়ীতে সংগীতপ্রেমীদের মাতাতে আগামী ২৮ নভেম্বর আসছে জনপ্রিয় ‘লালন ব্যান্ড’। এ উপলক্ষে ধনবাড়ী সরকারি নবাব ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হবে ‘ক্যাফে হাট ম্যারাথন ২০২৬’।
আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী, স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, ধনবাড়ী, টাঙ্গাইলের উদ্যোগে এ আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে জনপ্রিয় লালন ব্যান্ডের সংগীত পরিবেশনা উপভোগের সুযোগ পাবেন দর্শক-শ্রোতারা।
লালন ব্যান্ডের আগমনকে ঘিরে স্থানীয় সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ধনবাড়ীতে এ আয়োজন ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
