ধনবাড়ীতে চলছে ‘সর্বাত্মক লকডাউনে’

ধনবাড়ী প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিন। সকাল থেকেই ধনবাড়ীর বাসস্ট্যান্ড এলাকার গুরুত্বপূর্ণস্থানে পুলিশ অবস্থানস করছেন। জরুরী প্রয়োজনীয় যানবাহনগুলো হাঠৎ হঠাৎ চোখে পড়ছে। অনেক মানুষ অটোরিক্সায় বা পায়ে হেটে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। লকডাউন পালনে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন মাধ্যমে চালনো হচ্ছে প্রচারণা। স্বাস্থ্যবিধি মানার জন্য সবাইকে সতর্ক হওয়ার আহবান জনানো হচ্ছে।

এদিকে, এ উপজেলায় জরুরী প্রয়োজনীয় দোকানপাট খোলা থাকলেও আবার অনেক দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলার কোনস্থানে বা বাসা বাড়িতে পহেলা বৈশাখ পালন করতে দেখা যায়নি।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর