বুধবার, জুন ২৪, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ীতে হতদরিদ্র মানুষদের পাশে যুবলীগ নেতা মোঃ হারুন তালুকদার

ধনবাড়ীতে হতদরিদ্র মানুষদের পাশে যুবলীগ নেতা মোঃ হারুন তালুকদার

মোঃ নূর-নবী শেখ, ধনবাড়ীঃ-
ধনবাড়ীতে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ধনবাড়ী উপজেলা যুবলীগের অন্যতম সদস্য মোঃ হারুন তালুকদার নিজ উদ্যোগে হত দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নে চারিশিমুল,বরমপুর,হবদেশ, ঘাগড়া গ্রামের প্রায় শতাধিক অসহায়, প্রতিবন্ধী, ভিক্ষুক ও দুস্থ মানুষের মাঝে বাড়ী বাড়ী গিয়ে এসব খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- মধ্যে চাল, আটা, ডাল,তেল, লবন, পিয়াজ, মরিচ ও বিভিন্ন প্রকার সবজিসহ নিত্যপ্রয়োজণীয় পণ্যদ্রব্য।

এদিকে ত্রাণ সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকার হত দরিদ্ররা।

যুবলীগ নেতা মোঃ হারুন তালুকদার বলেন, এলাকার এক বড় ভাই ও এলাকার স্বেচ্ছাসেবকদের সহযোগিতার প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা।আমার অবস্থান থেকে যতটুকু পেরেছি সামর্থ্য অনুযায়ী করেছি।

তিনি আরও বলেন, আশা করবো আমার মত যারা রয়েছেন বা যাদের সামর্থ্য অনযায়ী তারা নিজ নিজ এলাকার কর্মহীন,গরীব অসহায়, প্রতিবন্ধী, বৃদ্ধা মানুষের পাশে দাঁড়ান।

এছাড়া করেনা ভাইরাস প্রতিরোধে তিনি নেতাকর্মীদের সাথে নিয়মিত বিভিন্ন গণসচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular