অডিও ভুবন আলোকিত করা বহু মৌলিক, কাব্যিক, শৈল্পিক ও নান্দনিক ধারার গান রচয়িতা কবি মিলন খান। জন্ম এবং বেড়ে ওঠা চাঁদপুরে। পড়াশোনা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তারপর ইস্টার্ন ইউনিভার্সিটি ঢাকা এমবিএ মার্কেটিং।
অডিও, রেডিও, টেলিভিশন ফিল্ম সবখানেই কাজ করেছেন তিনি। তার লেখা ময়না গান করেন আইয়ুব বাচ্চু । ঐ গানটি আইয়ুব বাচ্চুর গাওয়া জনপ্রিয় গান। ৩৫ বছরে তার লেখা গানের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
তার লেখা উল্লেখযোগ্য গানগুলো হলো ময়না ( আইয়ুব বাচ্চু), ডাইরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি, পাথর কালো রাত ( তপন চৌধুরী), বুকের জমিন, সাদা কাগজের পাতায় পাতায়, একটি নদী একটি নারী( শুভ্র দেব) , গাছের পাতার মতো, তুমি নীলাকাশ ( তপন চৌধুরী) সাদা কাফনে আমাকে জড়াতে পারবে( রবী চৌধুরী) বিরহী প্রহর, নিতাইগন্জে জমছে মেলা, আমি কাংগালিনী হইয়া( ডলি সায়ন্তনী) মেঘের পালকি, ভুল গাঙে নোঙ্গর করিস না, ( সৈয়দ আবদুল হাদী)
আজ আকাশের মন ভালো নেই, জীবন আমার নাটকের মতোন, ( এসডি রুবেল)
গতকাল ও জানতাম ( মনির খান) এই মেয়ে, আমার স্বপ্নের নায়িকা তুমি ( আসিফ আকবর)
সেই যে তুমি চলে গেলে ( মিতালী মুখার্জি) ঘড়ির কাঁটা থেমে যাক ( শাকিলা জাফর আইয়ুব বাচ্চু) ।
তার প্রথম কাব্য গ্রন্থ জলের নগর। ৮০ দশকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অঙ্গনে ” ঘাসফুলের কবি “হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। ৯৩ সালে বুকের জমিন (শুভ্রদেব) গানটি শুনে স্বয়ং গানের ঈশ্বর পুলক বন্দোপাধ্যায় বলেছিলেন অসাধারণ গান অসাধারণ গীতিকার মিলন খান।
