নাগরপুরে নববধু অন্তরার মরদেহ উদ্ধার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে অন্তরা বেগম (১৬) নামের এক নববধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। সে কোদালিয়া গ্রামের আলমগীর হোসেনের পালিত মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েক দিন আগে অন্তরার পালিত বাবা-মা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশরের বাংগলা গ্রামের আলতাফ হোসেনের ছেলে পল্লী পশু চিকিৎসক শাহীনুরের (২৫) সাথে অন্তরার বিয়ে দেয়। বিয়ের পর স্বামীর সাথে গত দুইদিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসে অন্তরা।

গত রোববার (২৪ নভেম্বর) স্বামী চলে গেলে মঙ্গলবার (২৬ নভেম্বর) বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের ধর্ণার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ পেয়ে মেয়েকে ডাকাডাকি করেন অন্তরার মা-বাবা। দরজা ভেতর থেকে লাগানো দেখে দরজা ভেঙ্গে দেখেন মেয়ে ধরনার সাথে ওড়না পেচিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য রাশেদ মিয়া বলেন, মাত্র কয়েকদিন আগে বিয়ে হওয়া মেয়েটির এমন কান্ডে দুই পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরে নাগরপুর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নাগরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর