নাগরপুর প্রতিনিধি: যথাযথ ভাব গাম্ভীর্য ও ধর্মীয় পরিবেশে সমগ্র পৃথিবীতে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব।
এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর প্রায় ১৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে।
এই মহা নবমীতে বিকেল তিনটা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত নাগরপুর উপজেলাধীন বিভিন্ন পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সকল ভাই-বোনদের সাথে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করলেন বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সম্মানিত সিনিয়র সদস্য তারেক শামস খান হিমু।
এ সময় তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তার তনয় নাহিয়ান খান, সুযোগ্য তনয়া নাজারা খান, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ জজ কামাল, নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগ’র যুগ্ন আহবায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, জাতীয় শ্রমিকলীগ নাগরপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বাদশা মিয়া, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মোঃ শফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য মোঃ সমেজ মিয়া সহ সহ নাগরপুর উপজেলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
কেদারপুর ঘাগরার বাজার থেকে শুরু করে মামুদনগর হয়ে সহবতপুর ও ঘিওরকোলের বিভিন্ন মন্ডপ পরিদর্শনের মাধ্যমে নাগরপুর সদরের কিশোর ক্লাবের পূজা মন্ডপে এসে রাত্রি একটার সময় উক্ত পূজা মন্ডপ পরিদর্শন শেষ হয়।
নাগরপুর কিশোর ক্লাব পরিদর্শনকালে এ সময়ে তারেক শামস খিন হিমু’র সাথে যুক্ত হন বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম ও বাংলাদেশ আ’লীগ নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক, নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী।
এছাড়া নাগরপুর উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত হন নাগরপুর উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও টাঙ্গাইল জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদ প্রার্থী মোঃ খালিদ হোসেন, নাগরপুর উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাবেক ভিপি জহুরুল আমিন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও নাগরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আল মামুনসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে জননেতা তারেক শামস খান হিমু শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পূজা মন্ডপ পরিদর্শন শেষে জননেতা তারেক শামস খান হিমু’র সাথে গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- আমি বাংলাদেশ আ’লীগের রাজনীতি করি। আমি জনগণের রাজনীতি করি। বাংলাদেশ আ’লীগ যে কথা দেয় সেই কথা রাখে। বাংলাদেশ আ’লীগ কথা দিয়েছিল সরকার গঠন করলে ধলেশ্বরী সেতু করে দিবে, ধলেশ্বরী সেতু আমরা পেয়েছি। বাংলাদেশ আ’লীগ কথা দিয়েছিল সরকার গঠন করলে কেদারপুর সেতু দেবে, আমরা কেদারপুর সেতু পেয়েছি। নাগরপুরে মহাসড়কের উন্নয়ন কাজ চলমান।
আগামী ২০২৪ সালের নির্বাচনে যদি বাংলাদেশ আ’লীগ পুনরায় সরকার গঠন করে আমি বাংলাদেশ আ’লীগের পক্ষে কথা দিয়ে গেলাম- নাগরপুর উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের যে সকল কাঁচা রাস্তা আছে ইনশাল্লাহ সকল রাস্তা পাকা করে দেওয়া হবে এবং নাগরপুরের উপজেলায় মহাসড়কের সকল স্থানে ল্যাম্পপোস্ট স্থাপন করা হবে।
সবশেষে নাগরপুর উপজেলাধীন পুলিশ প্রশাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ জাহিদ হোসেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আব্দুল আলীমসহ পুলিশ প্রশাসনের সকলকে আমি ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির পক্ষ হতে ধন্যবাদ জানাই। সার্বক্ষণিক সকল জায়গায় আমাদের সাথে থেকে এত সুন্দর ভাবে নিরাপত্তার চাদরে পরিবেষ্টিত করে দুর্গোৎসবকে সুন্দর ও নিরাপদ করে তোলার জন্য সত্যিকার অর্থেই তাদের কাছে কৃতজ্ঞ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
