শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeদেশের খবরনামাজরত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

নামাজরত অবস্থায় মারা গেলেন বৃদ্ধ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় আব্দুল জব্বার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) জোহরের নামাজের সময় উপজেলার আচাঁরগাও ইউনিয়নের ধরগাঁও উকুন্দিপাড়া গ্রামের আল আকসা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

আচাঁরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আব্দুল জব্বার নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়তেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। বুধবার জোহরের নামাজের জন্য মসজিদে যান। সুন্নত নামাজ আদায় করে ফরজ নামাজের জন্য ঈমামের পেছনে জামাতে অংশ নেন। নামাজের দ্বিতীয় রাকাতের রুকু করতে গিয়ে ঢলে পড়েন তিনি।

তৎক্ষণাৎ কয়েকজন মুসল্লি তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাগ্নে মোজাম্মেল হক জানান, তার মামা দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তবে তিনি স্বাভাবিক চলাচলে সক্ষম ছিলেন। জোহরের নামাজ পড়তে গিয়ে ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে রুকুতে গিয়ে ঢলে পরে মারা গেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular