নাশকতার অভিযোগে মির্জাপুরে বিএনপি-জামাতের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে নাশকতার অভিযোগে বিএনপি-জামাতের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার ও বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আব্দুল আল মামুন, জামুর্কী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল ইসলাম তাপস, বানাইল ইউনিয়ন বিএনপি নেতা ইউপি সদস্য আরিফুর রহমান সোহেল, বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের বিএনপি কর্মী ফারুক হোসেন ও জামায়াতের ফতেপুর ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান খান।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর