পদ্মা সেতুর উদ্বোধনে বাসাইলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

মোঃ শরীফুজ্জামান, বাসাইল প্রতিনিধিঃ- স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের বাসাইলে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

২৫ জুন ( শনিবার), সকাল ১০ টায় বাসাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীন,উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম আহমেদ, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুন নাহার রিতা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা আ’লীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খানসহ
সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহনে আনন্দ শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি উপজেলা মিলনায়তন হতে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা মিলনায়তনে ফিরে আসে।

পরে প্রজেক্টরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হয়। এছাড়া সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর