সোমবার, জুন ২৯, ২০২৬
Homeদেশের খবরপরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই শিক্ষার্থী ধর্ষণ

পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথেই শিক্ষার্থী ধর্ষণ

পিরোজপুরের ভান্ডারিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে নবম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার সন্ধ্যায় ওই ছাত্রীর মা শামীম মৃধা (৩০) নামের এক যুবকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শামীম উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের মৃত আব্দুল বারেক মৃধার পুত্র।

থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, ওই ছাত্রী (১৬) গত শনিবার স্কুলের পরীক্ষা দিয়ে দুপুর ৩ টার দিকে বাড়ি ফিরছিল। এসময় অভিযুক্ত শামীম মৃধা দেশীয় অস্ত্রের মুখে তাকে স্থানীয় নাসির উদ্দিন হাওলাদারের কলাবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। ছাত্রীর বাবা মাছ শিকারের কাজে মহিপুর থাকায় তার মা বাদি হয়ে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে দৈনিক শিক্ষাডটকমকে জানান, এ বিষয়ে মামলা নেয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীর শারীরিক পরীক্ষার জন্য সোমবার তাকে পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular