শুক্রবার, আগস্ট ২১, ২০২৬
Homeদেশের খবরপানির উপর বাসর ঘর, অদ্ভুত ব্যতিক্রমী উদ্যোগ!

পানির উপর বাসর ঘর, অদ্ভুত ব্যতিক্রমী উদ্যোগ!

  • অনলাইন থেকে: শেরপুরে পা‌নির উপরে বাসর ঘর তৈ‌রি করে নজর কেড়েছেন হা‌লিম মিয়া (২৫) নামে এক ঝালাই শ্রমিক। শুক্রবার (২২ জুলাই) সদরের চর‌শেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় এমন ব্যতিক্রমী আ‌য়োজনের ঘটনা ঘটে। এ ঘটনার পর বি‌কাল থে‌কে পানিতে বাসর ঘর‌টি দেখতে ভিড় শুরু করে আশপাশের লোকজন।

জানা যায়, সাতানীপাড়ার আব্দুল হা‌মি‌দের ৯ ছে‌লে-‌মে‌য়ের ম‌ধ্যে সবার ছোট হা‌লিম মিয়া। তিনি পেশায় ঝালাই শ্রমিক। তার ইচ্ছা ছিল ব্যতিক্রমীভা‌বে বি‌য়ে করার। সেই ইচ্ছা থে‌কে এমন ভিন্ন আ‌য়োজ‌নের কথা মাথায় আসে তার।

হা‌লিম মিয়া ব‌লেন, আমার বি‌য়ের কথা ফাইনাল হওয়ার পর থে‌কে আমা‌র ইচ্ছা হয় ব্যতিক্রম কিছু করার। সেই ব্যতিক্রমী ইচ্ছা থে‌কে আমার নানা ও চাচা মি‌লে উদ্যোগ নেই পা‌নি‌তে বাসর ঘর তৈ‌রি করার। প‌রে গত ৪/৫ ‌দিন ধ‌রে আমার নানা ও চাচা মি‌লে আমা‌দের বা‌ড়ি‌র পাশে পুকু‌রের উপর খুব কষ্ট ক‌রে তৈরি ক‌রে এই বাসর ঘর। প‌রে আস্তে আস্তে আশপা‌শের মানুষ তৈ‌রি বাসর ঘর‌টি দেখ‌তে আমার বাড়ি‌তে আস‌তে শুরু ক‌রে। আমার খুব ভা‌লো লাগ‌ছে, আমি অনেক উৎসাহ পা‌চ্ছি।

চাচা রোকন সরকার ব‌লেন, আমার ভা‌তিজার খুব ইচ্ছা ব্যতিক্রম বি‌য়ে কর‌ব। প‌রে বি‌য়ে ঠিক হলে আম‌রা পা‌রিবা‌রিকভা‌বে ক‌য়েকবার ব‌সে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যা‌য়ে সিদ্ধান্ত হয় পা‌নির উপ‌রে বাসর ঘর করার। প‌রে বা‌ড়ির পা‌শে একটা পুকুর আছে, সেই পুকু‌রের মাঝখা‌নে বাসর ঘর বানা‌নোর কাজ শুরু হয়। বানা‌নোর সময় অনেক মানুষ আজেবা‌জে কথা ব‌লে। কিন্তু সব সম্পূর্ণ হ‌য়ে গে‌লে এই বাসর ঘর দেখ‌তে মানুষ ভিড় শুরু ক‌রে।

টাংগারপাড়া থে‌কে বাসর ঘর দেখ‌তে আসা সোয়াইব রহমান ব‌লেন, এর আগে আমার জীবনে এমন বাসর ঘর দে‌খি নাই। এক বন্ধুর মা‌ধ্যম জান‌তে পে‌রে দেখ‌তে এসেছি, আস‌লেই ব্যতিক্রম এটি।

তালুকপাড়া থে‌কে আসা খাইরুল ইসলাম ব‌লেন, পা‌নির ম‌ধ্যে তৈরি করা বাসর ঘর স‌ত্যিই খুব ভা‌লো হ‌য়ে‌ছে। তার চমৎকার এক‌টি আইডিয়া।

এ ব্যাপারে চরশেরপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান সে‌লিম রেজা ব‌লেন, আমার ইউনিয়‌নে এমন বি‌য়ে হওয়ায় মানু‌ষের মাঝে হৈ‌চৈ শুরু হয়ে‌ছে। আমার জানা ম‌তে, পা‌নি‌তে এমন বাসর ঘর দে‌খি নাই। বিভিন্ন মানুষ দেখ‌তে আস‌ছে এই বি‌য়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular