নিউজ টাঙ্গাইল ডেস্কঃ ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজের শেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে দুই ম্যাচ সিরিজের প্রথমটি আগামী ৩ নভেম্বর শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মধ্যে দিয়েই সিলেটে টেস্ট ক্রিকেটের সূচনা হবে।
এই সিরিজকে ঘিরে বেশকিছু দিন ধরেই সিলেটে অনুশীলন করে যাচ্ছেন মুশফিক-রিয়াদরা। তবে ম্যাচের একদিন আগে সেখানে পৌঁছালো সফরকারী জিম্বাবুয়ে।
