নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের নবনির্মিত ধনবাড়ী মডেল থানা ভবনের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্মিত এ মডেল থানা ভবনের উদ্বোধন করেন।
এ উপলক্ষে ধনবাড়ী থানা চত্ত্বরে সকাল ১০টায় এক সুধী সমাবেশের আয়োজন করেন স্থানীয় পুলিশ প্রশাসন। নবনির্মিত মডেল থানা ভবনের উদ্বোধনী এ সুধী সমাবেশে ধানবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ফরিদ, পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, ধনবাড়ী মডেল থানার ওসি মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হারুনার রশিদ হীরা, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন তালুকদার, প্রেসক্লাব সভাপতি স. ম. জাহাঙ্গীর আলম, সম্পাদক আনছার আলী, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ধনবাড়ী শাখার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, ইউপি চেয়ারম্যান আকবর হোসেনসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার সুধীজন উপস্থিত ছিলেন।
