সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলপ্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় ঘাটাইলে শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রধান শিক্ষককে মারপিটের ঘটনায় ঘাটাইলে শিক্ষক সমিতির বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধিঃটাঙ্গাইলের ঘাটাইলে প্রধান শিক্ষককে মারপিটের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে উপজলো পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় সাত শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী মানববন্ধনে অংশ নেয়।

বাশিস ঘাটাইল শাখার সভাপতি খন্দকার তাহাজজত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহসভপতি মোঃ হাসান আলী, অধ্যক্ষ মোঃ আব্দুল বাছিদ আকন্দ, প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম , বুলবলী বেগম, শহীদুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, ,যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম শামীম ও আব্দুল বাছেত, সাংগঠনিক সম্পাদক বিপ্লব সরকার , এনামুল হক , ঘাটাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও শিক্ষক মোঃ নূরুজ্জামান মিঞা প্রমুখ।

সভায় বক্তারা শালিয়াবহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হানিফের উপর হামলাকারী মোহাম্মদ আলী চন্নুকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার এবং ওই নির্যাতিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য যে, গত ২৪ নভেম্বর মাটিয়া আটা দাখিল মাদরাসার অফিস সহকারি মোহাম্মদ আলী চুন্নু শালিয়াবহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিট করে।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular