বুধবার, জুন ১০, ২০২৬
Homeদেশের খবরপ্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে প্রায়ই শারীরিক সম্পর্ক করত...

প্রলোভন দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে প্রায়ই শারীরিক সম্পর্ক করত যুবক

নিউজ ডেস্কঃমনোহরদীতে ধর্ষণের শিকার এক প্রতিবন্ধী কিশোরী (১৭) পাঁচ মাসের অন্তঃসত্ত্বার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে গত ৩ এপ্রিল অভিযুক্ত লোকমান হোসেনকে (১৮) আসামি করে থানায় লিখিত অভিযোগ করেছেন। লোকমান কাচিকাটা ইউনিয়নের উত্তর বারুদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

ভুক্তভোগীর পরিবারের লোকজন জানায়, প্রতিবন্ধী ওই কিশোরী ছোট থেকেই উত্তর বারুদিয়া গ্রামে নানা বাড়িতে থাকতো। বাকপ্রতিবন্ধকতার পাশাপাশি ভুক্তভোগী কিশোরী মানসিকভাবেও কিছুটা অসংলগ্ন। পাঁচ মাস আগে প্রতিবেশী লোকমান প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার ঘরে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক করে। পরে ভয়ভীতি দেখিয়ে প্রায়ই তাকে ধর্ষণ করত।

সম্প্রতি কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক অবস্থার পরিবর্তন ঘটে। কিশোরীর মা বিষয়টি লক্ষ করতে পেরে তার কাছে জানতে চাইলে সে জানায়, পাঁচ মাস আগে তাকে ধর্ষণ করেছে লোকমান। পরে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মেয়েটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে অভিযুক্ত লোকমান হোসেনের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular