সোমবার, আগস্ট ২৪, ২০২৬
Homeআন্তর্জাতিকপ্রেমিকার টানে নিজ দেশ ইতালি ছেড়ে ঠাকুরগাঁওয়ে যুবক

প্রেমিকার টানে নিজ দেশ ইতালি ছেড়ে ঠাকুরগাঁওয়ে যুবক

নিউজ ডেস্ক: বাংলাদেশি তরুণীর প্রেমের টানে নিজ দেশ ইতালি ছেড়ে ঠাকুরগাঁওয়ে চলে এসেছেন যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা। করেছেন বিয়েও। তাও আবার সনাতন ধর্মের রীতি অনুসারে।

গত সোমবার (২৫ জুলাই) রাতে জেলার বালিয়াডাঙ্গীর দিনমজুর মারকুস দাসের মেয়ে রত্না রানী দাসকে বিয়ে করেন তিনি।

উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

কনের বাবা মারকুস দাস বলেন, আমি গরীব মানুষ। ইতালির নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে বিষয়টি নিয়ে আতঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান করেছি।

তরণী রত্না রানী দাস বলেন, ‘আমাদের প্রেম বিয়েতে রূপ নিয়েছে। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমাদের জন্য আশীর্বাদ করবেন।’

স্থানীয় কানু রায় বলেন, বিয়েতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা আমাদের গ্রামে এই প্রথম।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল ইসলাম ডন বলেন, ইতালিয়ান নাগরিক ঠাকুরগাঁওয়ে এসে বিয়ে করছেন, এমন খবর শুনে আমরা সার্বিক নিরাপত্তা প্রদান করেছি।

 

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular