ফ্রান্সে মহানবীর ব্যঙ্গচিত্র প্রর্শনের প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিজনক কার্টুন প্রদর্শন এবং সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। আজ শুক্রবার বিকেল ৫টায় উপজেলার দিঘলকান্দী ইউনিয়নের শেখশিমুল বাজারে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ব্যানারে ওই কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচি চলাকালে ফ্রান্স কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং সন্ত্রাসের সঙ্গে ইসলামকে জড়ানোর প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইশাআ এর ইউনিয়ন সভাপতি বুলবুল,আওয়ামীলীগ নেতা রেজাউল করিম মটু,মুক্তিযোদ্ধা মজিবুর রহমান,সাবেক ইউপি সদস্য আনসার আলী প্রমুখ।
মানববন্ধনে সাধারণ মুসুল্লি ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর