বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধিতা ও ভাঙার প্রতিবাদে টাঙ্গাইল চেম্বার অব কমার্স’র মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মানে বিরোধিতা ও ভাঙার প্রতিবাদে টাঙ্গাইল চেম্বার অব কমার্স’র মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতা ও ভাঙার প্রতিবাদে এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিমের আহবানে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান আনিছ, আইন বিষয়ক সম্পপাদক অ্যাডভোকেট এস আকবর আলী খান, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি লায়ন এম সিবলী সাদিক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ খান পিয়ারা প্রমুখ।
এসময় টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দর ও ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানে বিরোধিতার নামে বিএনপি-জামাতের মদদপৃষ্ঠ উগ্র মৌলবাদ ও ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক জনমনে বিভ্রান্ত ছড়ানো এবং ভাস্কর্য যারা ভেঙেছে তাদের কঠিন বিচারের আওতায় এনে বিচার করতে হবে। তা নাহলে এদেশের মানুষ মেনে নেবে না।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular