বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরবঙ্গবন্ধুর সম্মান অম্লানে গোপালপুরে প্রতিরোধ সমাবেশ

বঙ্গবন্ধুর সম্মান অম্লানে গোপালপুরে প্রতিরোধ সমাবেশ

মুহাম্মদ সাইফুল ইসলাম, 
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে সারা দেশের ন্যায়
টাঙ্গাইলের গোপালপুরেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান অম্লান রাখার প্রত্যয়ে ও কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর অবমাননার প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ করেছে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।
শনিবার সকালে গোপালপুর পৌর শহরের
বি.আর.ডি.বি মাঠে প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়। এতে অংশ নেয় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিরা।
উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন – অতিরিক্ত পুলিশ সুপার গোপালপুর সার্কেল আমির খসরু, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলীম আল রাজী, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular