বুধবার, জুন ২৪, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলবাঁচার আকুতি টাঙ্গাইলের সাংবাদিক মুক্তারের

বাঁচার আকুতি টাঙ্গাইলের সাংবাদিক মুক্তারের

টাঙ্গাইলের তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক মুক্তার হাসান। বাম হাতের কব্জি বিহীন অবস্থায় জন্ম হয় তার। তবে অন‌্য আর দশটি অঙ্গ বিচ্ছিন্ন মানুষের মতো হীনমন‌্যতা ছিল না তার। শারীরিক ত্রুটির চোখ রাঙানি উপেক্ষা করে আত্মসম্মান নিয়েই বেড়ে উঠেছেন। বেছে নিয়েছেন সাংবাদিকতার মতো চ‌্যালেঞ্জিং পেশা।

স্থানীয় দৈনিক কালের স্রোতের স্টাফ রিপোর্টার এবং ঢাকা থেকে প্রকাশিত অনলাইন গণমাধ্যম কালের কাগজ ডটকমে টাঙ্গাইল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন তিনি।

স্বল্প উপার্জন হলেও পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। হয়ে উঠেছেন পরিবারের আশা ভরসার কাণ্ডারি। লড়াই সংগ্রাম করেও ছয় সদস‌্যের সংসার ঠিকই চালিয়ে নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে জানা গেলো কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

লো ব্যাক পেইন রোগে আক্রান্ত হয়ে ইতোমধ‌্যে শরীরের মধ্যাংশ থেকে নিচের দিকে অবশ হয়ে পড়েছে। শুরুতে চিকিৎসা নিচ্ছিলেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। অবস্থা জটিল হয়ে পড়ায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চলা ফেরা করতে পারেন না। বিছানাই তার জগৎ হয়ে উঠেছে।

চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন মুক্তার। ভরসার আর কেউ না থাকায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারের অন‌্য সদস‌্যরাও। ধার দেনার চাপ বাড়ছে। পরিপূর্ণ সুস্থ হতে কত সময় লাগবে তাও জানা নেই। প্রতি পদে তাই হিমশিম খাচ্ছে পরিবারটি।

মুক্তার হাসান বলেন, আমি বাঁচতে চাই। আমি ছাড়া পরিবারে উপার্জনক্ষম কেউ নেই। আমি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমাকে বাঁচান।

প্রতিশ্রুতিশীল সাংবাদিক মুক্তার হাসানের সুচিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। তাকে সাহায্যের জন্য বিকাশ ০১৭২৪১৯১৯৪৭ ও প্রিমিয়ার ব্যাংকের ০০১৮১০০০০০৪৫৪ এই অ‌্যাকাউন্ট নম্বরে আর্থিক সহায়তা পাঠাতে পারেন।

আপনার সামান‌্য সহযোগীতার কারণে হয়তো সুস্থ হয়ে উঠবেন মুক্তার। বেঁচে যাবে প্রতিশ্রুতিশীল একজন তরুণ সাংবাদিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular