রবিবার, জুন ২৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা‘বাবু আমার সর্বনাশ করছে, বিয়ে না করলে অনশন ভাঙব না’

‘বাবু আমার সর্বনাশ করছে, বিয়ে না করলে অনশন ভাঙব না’

নিজস্ব প্রতিবেদক: প্রেমের সম্পর্কের জেরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে শারীরিক মেলামেশা অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম বাবু (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। তবে, এ বিষয়টি অস্বীকার করায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন ভুক্তভোগী তরুণী।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া গ্রামের প্রেমিক সাইফুল ইসলাম বাবুর বাড়িতে অবস্থান নিয়েছেন ওই তরুণী। অনশন চলমান। সাইফুল ইসলাম বাবু একই গ্রামের মো. মনোয়ার হোসেনের ছেলে।

করটিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. শাহীন মিয়া জানান, শুক্রবার সকাল ৮টার দিকে টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ার ওই মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক সাইফুল ইসলাম বাবুর বাড়িতে ওঠেন।

এমন খবর পেয়ে বিষয়টি নিয়ে মীমাংসা ও কথাবার্তা বলতে যাই। রাত সোয়া ৮টা পর্যন্ত ওই বাড়িতে অবস্থান করলেও কোনো মীমাংসা করতে পারিনি। এ কারণে মেয়েটিকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছি।

ওই তরুণী জানান, সাইফুল ইসলাম বাবুর সঙ্গে টাঙ্গাইল ‘ল’ কলেজে পড়ালেখা করি। এক বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে সাইফুল ইসলাম বাবু আমার বিভিন্ন সময় সর্বনাশ করেছে। এখন সে বিয়ে করতে অস্বীকার করছে। তাই তার বাড়িতে অবস্থান নিয়েছি। বিয়ে না করা পর্যন্ত অনশন ভাঙব না।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, ওই নারী এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular