বাসাইলে আরও ৩জন করোনা রোগী শনাক্ত;  মোট শনাক্ত ২০

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে নতুন করে আরও ৩জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০জনে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান এ তথ্যটি জানিয়েছেন।

নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বাসাইল পল্লী বিদ্যুৎ অফিসের দুইজন স্টাফ। এছাড়াও কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া এলাকার বাসিন্দা এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

ডা. ফিরোজুর রহমান বলেন, ‘আজ সকালে ৩জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এনিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২০জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১১জন।’

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর