নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উলজেলার কাশিল ইউনিয়ন জাতীয় পার্টি সভা আবু বকর সিদ্দিকী শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাসাইল উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলটির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় বাসাইল উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বাসাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলী আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন খান, পৌর জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মিজু খানসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শোকসভায় মরহুম আবু বকরের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়।
