নিজস্ব প্রতিনিধি: সখীপুর থানা পুলিশ পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। শনিবার বিকেলে পৌরসভার ৮নং ওয়ার্ডের জেলখানামোড় এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সখীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের মৃত: আব্দুল হামিদের ছেলে মো. দেলোয়ার(৩৫), ৮নং ওয়ার্ডের হাসমত শিকদারের ছেলে আবুদুল হাকিম (৪০), মুক্তাগাছা উপজেলার সোহরাব আলির ছেলে সেলিম মিয়া(২৮), ঘাটাইলের তালতলা গ্রামের মৃত: জাফর আলির ছেলে জব্বার মিয়া(৪৫) ও মধুপুর উপজেলার বেকারকোনা গ্রামের মৃত: হামিদের ছেলে লাভলু মিয়া(৩০)।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।
