বাসাইলে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৩টা ২০ মিনিটের দিকে বাসাইল এম মিল এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে কার্যালয়ের কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।

গ্রামীণ ব্যাংকের বাসাইল শাখার ব্যবস্থাপক বাবুল মিয়া জানিয়েছেন, রাত ৩টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে নাইট গার্ড বিষয়টি তাকে জানান। পরে তিনি ও অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানিয়েছেন, রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়ের বারান্দায় আগুন দিয়েছিল। এতে বারান্দার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর