বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৯ ব্যবসায়ীকে সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার এ অভিযান পরিচালনা করেন। অর্থদণ্ডপ্রাপ্তরা বাসাইল বাজারের পেয়াজ ও চাল ব্যবসায়ী।
আশরাফুন নাহার বলেন, ‘জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৯জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।