বাসাইল থেকে মাসুদ রানা : ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে নৌকার এক প্রার্থী তার নিজ কেন্দ্রে তৃতীয় হয়েছেন এবং জামানতও হারিয়েছেন। এতে বিব্রত হয়ে পড়েছেন ওই ইউপি’র আওঃমীলীগের নেতা কর্মীরা। জামানত হারানো ওই প্রার্থী হলেন কাঞ্চনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাকিব খান শাহীন। তিনি তার নিজ কেন্দ্রে ( সিংগারডাক আদর্শ উচ্চ বিদ্যালয়) ১৪শ ছত্রিশ ভোটারের মধ্যে মাত্র ২শ উনসত্তর ভোট পেয়েছেন।
জানাযায়, কাঞ্চনপুর ইউপিতে আওঃমীলীগের প্রার্থী ছাড়াও আরো ছয় জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এই ইউপিতে ২১ হাজার তিনশত ৭৯ টি ভোটের মধ্যে ৭৩ ভাগ ভোট কাস্ট হয়েছে। এতে রাকিব খান শাহিন মোট ৮শত ৫১ ভোট পেয়ে সাত জনের মধ্যে ৬ষ্ঠ হয়েছেন।
এব্যাপারে রাকিব খান শাহিন নিউজ টাঙ্গাইলকে বলেন,এটা একটা ষড়যন্ত্রমূলক প্রহসনের পাতানো নির্বাচন। প্রশাসনের সহযোগীতায় চশমা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। দলীয় উর্ধ্বতন নেতা যারা নির্বাচন পরিচালনা করেছেন তাদেরকে আমি নির্বাচনে প্রশাসনের পক্ষপাতদৃষ্টির কথা অভিযোগ করলেও তারা কোন পদক্ষেপ নেননি। তারা নিশ্চুপ ছিলেন ।
বাসাইল উপজেলা আওঃমীলীগের সাধারন সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস বলেন, এব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাইনা।
বাসাইল উপজেলা আওঃমীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম সামছুল আলম বলেন, প্রার্থী হিসেবে তিনি একদম নতুন এবং এলাকায় তার কোন ফেসভ্যালু নেই। রাজনীতির মাঠেও তাকে দেখা যায় নাই। তার মনোনয়নটা খুব একটা প্রত্যাশিত ছিলো বলে আমি মনে করিনা। এসব কারনেই সে জন সমর্থন পেতে ব্যার্থ হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
