মঙ্গলবার, জুন ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

বাসাইলে মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিল্লাল হোসেন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদ- দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এ দ-াদেশ দেন। বিল্লাল হোসেন উপজেলার ফুলকী ইউনিয়নের আইসড়া গ্রামের মৃত ছবুর তালুকদারের ছেলে।

বাসাইল থানার এএসআই রতন হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাশিল বটতলা এলাকা থেকে মঙ্গলবার সকালে বিল্লালকে ১০ পুড়িয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ৬মাসের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।

এদিকে একই দিনে মাদক মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী একই এলাকার মৃত নয়া মিয়ার ছেলে ময়নুল মেম্বার ( ৩৫) কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular