Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৮টার দিকে উপজেলার হাকিমপুর-জশিহাটী সড়কের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কামুটিয়া গ্রামের লাল খানের ছেলে শাওন খান (২৭) ও একই এলাকার বিল্লালের ছেলে জামিল (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শাওন ও জামিল মোটরসাইকেলযোগে ভাইস চেয়ারমান প্রার্থী খান বাহাদুরের নির্বাচনী জনসভার একঢালায় যাচ্ছিল। তারা তালতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি রাস্তা থেকে ছিটকে গিয়ে রাস্তার পাশে তাল গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেলে থাকা ওই দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

RELATED ARTICLES

Most Popular