বিএনপি নিজেরাই নিজেদের কবর খুড়েছেন, তারা কবরের নিচেই রয়েছেন: কৃষিমন্ত্রী

জাহিদুল কবির, মধুপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, বিএনপি নিজেরাই নিজেদের কবর খুড়েছেন। তারা কবরের নিচেই রয়েছেন। লাল কুঠি, নীল কুঠিতে ষড়যন্ত্র করে আর কোনদিন তারা ক্ষমতায় আসতে পারবে না। আগামীতে ষড়যন্ত্রকারীদের মূল উৎপাটন করা হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র ফুটবল মাঠ প্রাঙ্গণে আয়োজিত বেরীবাইদ ও অরণখোলা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আরও বলেন,
তারেক রহমান লন্ডন থেকে রিমোটের মাধ্যমে আর খালেদা জিয়া আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার স্বপ্ন দেখে। তাদের এমন কোন স্বপ্নই বাস্তবায়ন হবে না। সংবিধান অনুসারে নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় আসতে হবে।

বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিনের সভাপতিত্বে ও অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, সাধারণ সম্পদাক ছরোয়ার আলম খান আবু প্রমুখ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর