বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরবিএনপি নেতা ফরহাদ ইকবালের খাদ্য সামগ্রী বিতরণ 

বিএনপি নেতা ফরহাদ ইকবালের খাদ্য সামগ্রী বিতরণ 

নিজস্ব প্রতিনিধি ঃ করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে বিএনপির পক্ষ থেকে ও টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরে ১০নং ওয়ার্ড কাজিপুর এলাকায় ১৫০ পরিবার পেলেন খাদ্য সামগ্রী।

সোমবাার (৪ মে) দুপুরে টাঙ্গাইল পৌর শহরে ১০নং ওয়ার্ড কাজিপুর এলাকায় সামাজিক দূরত্ব মেনে ১৫০ নারী-পুরুষকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রত্যেককে খাদ্য সামগ্রীর একটি করে প্যাকেট দেওয়া হয়। প্রতি প্যাকেটে ছিল ৪ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন

এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। সামাজিক দুরত্ব বজায় রেখে আমি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

তিনি বলেন, জনগনকে ভালো রাখতে এবং এই অবস্থা থেকে যতদিন মুক্তি না মেলে, ততদিন মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দেব এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবিদ হাসান ইমন, যুগ্ম সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা শাহজাহান, শহীদুল ও ফিরোজাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular