Homeসখিপুরআমাদের সখীপুরবুধবার যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

বুধবার যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

নিজস্ব প্রতিনিধি: আগামী ৬ জানুয়ারি বুধবার নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন জমে ওঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা রাতদিন ভোটারদের দোকান ও বাড়ি বাড়ি গিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ভোট প্রার্থণা করছেন। অপরদিকে বাজারের প্রকৃত ব্যবসায়ী, বণিকদের নানা সুবিধা-অসুবিধায় যাদেরকে ডেকে কাছে পান  সেসব প্রার্থীকেই ভোট দিবেন এমনটি জানিয়েছেন বণিকরা । তারা বলছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট হলে প্রকৃত ব্যবসায়ীরাই বাজারের নেতৃত্ব পাবে। এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচটি পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই দিন সকাল ৯টা হতে বিকেল চারটা পর্যন্ত নবসৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুল ক্যাম্পাসে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

জানাগেছে, যাদবপুর-বেড়বাড়ী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির কার্যকরী পরিষদের সভাপতি পদে সমিতির সাবেক সভাপতি  মো. আনিসুর রহমান আনিস ( চেয়ার প্রতীক), একই পদে  মো. খোরশেদ আলম ( গোলাপ ফুল প্রতীক) এবং মো. ফিরোজ আল মামুন (ছাতা প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সহ-সভাপতি পদে ডা. বিকাশ চন্দ্র সরকার (মোমবাতি প্রতীক)  একই পদে তোফাজ্জল হোসেন তোতা  ( চাকা প্রতীক) এবং নজরুল ইসলাম আমিন ( হরিণ প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সম্পাদক পদে সমিতির সাবেক সাধারণ সম্পাদক জুয়েল শিকদার (মোরগ প্রতীক) একই পদে মঞ্জুরুল ইসলাম মঞ্জু ( আনারস প্রতীক) এবং নজরুল ইসলাম ( আম প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম -সাধারণ সম্পাদক পদে  মো. কবির হোসেন (মাছ প্রতীক) এবং আশিক ইমরান ( টিয়াপাখি প্রতীক) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাদ্যক্ষ পদে জসিম উদ্দিনসহ  কার্যকরী পরিষদের সদস্যরা  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু,  সমবায় কর্মকর্তা খোদেজা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার,  বিআরডিবি ভাইস চেয়ারম্যান বিশিষ্ট্য সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, স্থানীয় ইউপি সদস্য সৈয়দআলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরা উপস্থিত থাকবেন।

 

 

 

RELATED ARTICLES

Most Popular