শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeজাতীয়বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবারও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ceডেস্ক নিউজ: দেশের বিভিন্ন বিভাগে বৃহস্পতিবারও (২১ মার্চ) বৃষ্টি হতে পারে। এতে অনেক স্থানে তাপমাত্রা কমে আসবে। তবে আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। আবার আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার বৃষ্টি হয়েছে। অনেক জায়গায় বৃষ্টি হয়েছে বুধবারও। এতে কমেছে তাপমাত্রা।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। পশ্চিমা লঘুচাপের একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গে এবং এর কাছাকাছি এলাকায় আছে। এই পশ্চিমা লঘুচাপই এখনকার বৃষ্টির কারণ, বলছেন আবহাওয়াবিদেরা।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে দিনাজপুরে, ৫৬ মিলিমিটার। রাজধানীতে এ সময় বৃষ্টি হয় ১৩ মিলিমিটার। বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমে এসেছে। মঙ্গলবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে হয় ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে দেশের প্রায় সব বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি হয়েছে। আজও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির। তিনি বলেন, আগামীকাল শুক্রবার থেকে বৃষ্টি একটু কমে এলেও কমবেশি থাকতে পারে।

রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগে বৃহস্পতিবার তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে ঢাকাসহ বাকি বিভাগুলোতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

তবে শুক্রবার থেকে দেশের সর্বত্রই তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আরেক আবহাওয়াবিদ মো. উমর ফারুক। তিনি বলেন, এরপর চলতি মাসের ২৬ তারিখে বৃষ্টি বাড়তে পারে। তখন আবার তাপমাত্রা খানিকটা কমতে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular