যদিও গত দুই বছর তার কোনো অ্যালবাম বের হয়নি। সর্বশেষ ২০১৬ সালে ‘মনমাঝি’ নামে এ শিল্পীর একটি অ্যালবাম বের হয়েছিল। বর্তমানে অ্যালবাম বের না হলেও ডিজিটাল মাধ্যমে নতুন গান ও মিউজিক ভিডিও প্রকাশ হচ্ছে তার। গেল বিজয় দিবস উপলক্ষে তিনি ইবরার টিপু ও এফএ সুমনের সঙ্গে একটি দেশাত্মবোধক গানে কণ্ঠ দেন।
সম্প্রতি এ কণ্ঠশিল্পী ‘আপন মানুষ’ ‘আমারে ভুলিয়ারে বন্ধু’ ‘প্রাণ ভ্রমরা’ শিরোনামে তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানগুলোর ভিডিও আগামী জানুয়ারিতে ইউটিউবে প্রকাশ হবে।
নতুন গান প্রসঙ্গে সালমা বলেন, কয়েকটি নতুন গানের কাজ শেষ করেছি। এরই মধ্যে অনেকগুলোর শিরোনাম ঠিক হয়নি। গানগুলোর কথার ওপর গুরুত্ব দেয়া হয়েছে বেশি।
আমি মনে করি ভালো কথার গান মানুষ শুনবেই। এখন মানুষ গান শোনার পাশাপাশি দেখতেও চান। এ বিষয়টি মাথায় রেখেই আগামী বছর গানগুলোর ভিডিওর কাজ সম্পন্ন করব।
