ভাইরাল হল মাশরাফির ‘পাপোশ’ ঠিক করার ভিডিও

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ গতকাল রংপুর রাইডার্সের খেলোয়াড় ও কোচিং স্টাফদের বহন করা বাস থেকে একে একে নেমে আসছেন খেলোয়াড় ও কর্মকর্তারা। বাস থেকে নামার সময় পাদানিতে রাখা লাল রঙের পাপোশটা বারবার সরে যাচ্ছিল। কয়েকজন নামার পরই দরজায় দেখা যায় মাশরাফি বিন মুর্তজাকে।

রংপুর রাইডার্সের এই অধিনায়কও নামার সময় পাপোশটা বেশখানিকটা সরেছিল। ওই সময় মাশরাফি বুঝতে পেরেছিলেন, এতে হোঁচট খেয়ে যেকোনো দুর্ঘটনাই ঘটতে পারে। তাই পা দিয়েই সেটা একবার ঠিক করার চেষ্টা করেন। তাতেও কাজ না হলে কাঁধে ব্যাগ বহন করা মাশরাফি হাত দিয়েই ঠিক করেন সেটা।

কেউ কেউ বলছেন, একজন দায়িত্বশীল অধিনায়ক ও এমপির কাজ এমনই হওয়া উচিত। আবার অনেকে বলছেন, মাশরাফি এমন বলেই তো তার কোটি ভক্ত ছড়িয়ে রয়েছে বাংলাদেশে। অনেকে আবার বলছেন, মাশরাফির এমন ইতিবাচক কাজের জনই সকলে তাকে নিয়ে গর্ব করে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর